এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ সম্প্রতি তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দেওয়া ওই পোস্টে তিনি আমির হামজাকে জামায়াতে ইসলামীর জন্য ‘দুঃখ’ হিসেবে অভিহিত করেন।
তাহসিন রিয়াজ তার স্ট্যাটাসে লেখেন, “চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াতের দুঃখ হামজা (আমির হামজা পড়ুন)।” সংসদ সদস্যকে নিয়ে দেওয়া তার এই মন্তব্যটি ইতিমধ্যে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, একই দিনে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত একটি সেমিনারে সরকারের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন তাহসিন রিয়াজ। ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। ....